স্বপ্ন বিলাসী
মোঃ সোহেল রানা
স্বপ্ন বিলাসী প্রিয়সী তুমি
স্বপ্নে তোমার বসবাস
তোমার স্বপ্নে বিভোর হয়ে
কাটে আমার নিশুতি রাত।
বলছো আমায় প্রিয়সী তুমি
বেসেছো ভালো মোরে
ভাসিয়ে রঙের ভেলা।
ভয় হয় শুধু ভয় হয়
সেই ভেলায় ঠাঁই কি মোর হয় ।
স্বপ্নের মতো লাগছে শুধু
ভাবছি নিশি দিন।
আপন করে নিবে কেউ
আসবে কি সেই দিন।
আপন ভেবে নিলাম তারে
দিলাম নীড়ে ঠাঁই।
ভালোবেসে বললাম তারে
আমি কি তাঁর স্বাঁই।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন