এক নাম , এক দীর্ঘশ্বাস
জেরিন জাহান দিশা
একটি নাম উচ্চারণ করলেই ,
চোখ জলে ভিজে যায় ।
বেগম খালেদা জিয়া ,
এক দৃঢ় কণ্ঠ , এক দীর্ঘপথচলা ।
স্বামী হারালেন অল্প বয়সে ,
মিথ্যা অপবাদ মাথায় নিয়ে ।
লোহার শিকের ভিতরে দিন কাটালেন ,
ন্যায়ের অপেক্ষায় পথ চেয়ে বসে ছিলেন ।
কিছুদিন যেতে না যেতেই ,
শুনলেন তাঁর মায়ের মৃত্যুর খবর ।
একটি মা হয়ে ,
দেখেছেন সন্তানের কফিন ।
ছোট ছেলে কোকো ,
মায়ের কোল ছাড়লো দূর প্রবাসে তারেক রহমান।
একজন মা , একজন স্ত্রী ,
একজন অসুস্থ নারী ।
সব পরিচয় ছাপিয়ে
তিনি হয়ে উঠেছেন সহনশীলতার প্রতিমা ।
বেগম খালেদা জিয়া ,
আপনি শুধু রাজনীতির নাম নন ,
আপনি এক মায়ের অসীম বেদনা ।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন