হ্যাপি নিউ ইয়ার
✍️ মোঃ মুকিত ইসলাম
নতুন বছরে হলো আজ
সকল দুঃখের অবসান।
সব গ্লানি, ব্যথা ভুলে গাইবো
নতুন করে বিজয়ের গান।।
জীবনটাকে নতুন করে
আবার দিবো নতুন প্রাণ।
নতুন বছরে, নতুন করে
আগামীর দিনকে করছি আজ আহবান।।
ইংরেজি নববর্ষের আমেজ পড়েছে
আজ সকলের হৃদয় জুড়ে।
জানুয়ারির প্রথম দিন কালো কালি
দিয়ে লেখা আছে ক্যালেন্ডারে।।
নতুন বছরে, নতুন আশা নিয়ে
জীবনটাকে এবার সাজাবো।
রংধনুর সাত রঙে আজ আমি
নিজেকে নতুন করে রাঙাবো।।
ইংরেজি নববর্ষ সবার মাঝে
নিয়ে এসেছে আনন্দের জোয়ার।
ছোট-বড় সকলকে জানায়
আজ হ্যাপি নিউ ইয়ার।।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন