বিজয় নিশান
আব্দুল কাদের
সবুজের বুকে লাল বৃত্তটি
আকাশে ওড়ে আজ,
শহিদের রক্তে কেনা এ ভূমি
বাঙালির বড় কাজ।
মা হারালো ভাই,
রক্তের বিনিময়ে পেলাম দেশ
আর তো চাওয়া নাই।
যমুনার পাড়ে সারিয়াকান্দি
আমার সোনার গাঁ,
এ দেশটারে বাসব ভালো
আমার আদরের মা।
গাইব আমি জয়ের গান
রাখব দেশের মান,
মুক্তির তরে বিলিয়ে দেব
আমার এ শেষ প্রাণ।
মো.আব্দুল কাদের,শিক্ষক,
সারিয়াকান্দি,বগুড়া।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন