শেকড়ের ঘ্রাণ
আব্দুল কাদের
ফুলের মেলায় কাগজে ভিড়ে
কৃত্রিম সব সুবাস,
নামের লোভে ভাঙছে সবাই
সৃজনেরই আকাশ।
আড়াল খোঁজে আমার কলম
শেকড়-ছোঁয়া টানে,
হট্টগোলের আসর হতে
ফিরি আপন পানে।
আমার হাতে নেই তো সোনায়
মোড়ানো সেই কাঠি,
অঢেল টাকা না খাকলেও
বুকের জমিন খাঁটি।
চৈত্রদিনের রোদের মতো
ঝরছে কথার খই,
আমি কেবল নিভৃত মনে
স্বপ্ন -চারা বই।
রঙিন রঙিন তাসের ঘরে
করছে কত খেলা,
অচিন পাখি ডাকছে আমায়
হৃদয় -হিজল বেলা।
বুকের কোণে গোপন চাষে
ফসল বুনি একা,
হাসি -কান্নায় শব্দ বুনে
দিই যে প্রাণের দেখা।
মো.আব্দুল কাদের,শিক্ষক,
সারিয়াকান্দি,বগুড়া।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন