কবিতা: আমি নারী
লেখিকা: শুহাদা বিনতে জিতু মিয়া।
আমি নারী,
কে বলে আমি মায়াবতী
আমি তো ধ্বংসবতী.....
কেউ আমাকে চুপিচুপি বলে ভালোবাসি,
আমি সেই ভালোবাসাকে তাঁকে ধ্বংস করার
হাতিয়ার হিসেবে গ্রহণ করি......
আমি নারী,
কে বলে আমি হৃদয় হরিণী,
আমি তো ছদ্মবেশে তাঁকে
ফেতনার ডোরে আবদ্ধ করি......
আমি নারী,
আমাকে তুমি ভালোবাসতে চাও
হারাম ফুলের স্নিগ্ধ মোহনায়,
কিন্তু আমি সে মোহনার ক্লান্তি লগ্নে
বসে থাকা এক নিরব ধ্বংস স্তুপ.....
আমি নারী,
আমার সৌন্দর্য যেমন তোমার প্রশান্তি
তেমনি তা তোমার ভয়াবহতার অশান্তি।
তাই বলছি,
ওহে যুবক!
আমাকে হারাম ছোঁয়ায় কাছে ডেকে
নিজের ধ্বংসলীলা ডেকে আনিও না।
আমার কোমলতার বহিঃপ্রকাশ
যদি চাও দেখতে,
তবে হারামে নই ঢেকে নাও হালালের চাদরে।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন