সোনালী ভোর
এস এ সাদিকা
সকাল বেলা রোদ্দুরের ছোঁয়ায়
কেটে যায় ঘুমের মায়া,
শিশির ভেজা ঘাসের উপর
হেঁটে যায় রোদ্দুরের ছোঁয়া।
মনের আঙিনায় জেগে ওঠে
নতুন দিনের মিষ্টি গান,
আলো ছড়িয়ে জানিয়ে দেয়
আশার পথে চলার আহ্বান।
জীবন যেন সোনালি ভোরে
খুঁজে পায় পথ আনমোনা,
প্রতি সকালে জেগে ওঠে
স্বপ্ন বোনা নতুন ঠিকানা।
আলোর ডাকে হৃদয় জাগে,
সতেজ হাওয়ায় ভরে প্রাণ,
সকাল বলে নীরব কণ্ঠে—
শুরু হোক আজকের গান।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন