চিঠি কবিতাঃ- সরষে ফুল
কলমেঃ- আবু রিসাত
প্রিয় বান্ধবী সুজি ভালোবাসা নিস চিঠির শুরুতে,
আশা করি আছিস ভালো সবকিছু মিলিয়ে।
জানিস হিংসে হয় খুব তোর প্রতি মাঝে মাঝে,
কি সুন্দর তোর বাড়ির চারিপাশের পরিবেশ,
যেন খেলা করছে জীবন্ত সাহিত্য এই নিয়ে।
তুই যেন আবার কষ্ট নিস না মনে মনে,
জানিস ই তো কবি মন আমার অমন পরিবেশ খোঁজে বারে বারে।
ফিরছিলাম সেদিন নওগাঁ থেকে বাড়িতে,
প্রতিবারের মতো এবার ও চোখ বুলোলাম তোর বাড়ির পানে,
চোখ বুলিয়ে দেখি সে অবাক করা কান্ড,
আর ভেতরে থাকা সেই কবি মনা খোঁচা দিয়ে বলল,
কবি ঐ দেখ দেখ সুজির বাড়ির পানে,
কি সুন্দর মেতে আছে বাড়ির চারিপাশ,
সরষে ফুল আর তার আমোদ করা গন্ধে,
ঠিক তখন সান্ত্বনা দিয়ে মনকে,
লাগলাম আমি আওড়াতে।
মন্দ কি যদি হারিয়ে যাই ভালো লাগার শহরে ?
মন্দ কি যদি হারিয়ে যাই ভালো বাসার প্রহরে ?
পিচ ঢালা শহুরে পথ মুখরিত,
যানবাহনের অবাধ সাইরেনে,
দুপাশে হঠাৎ দুই একটা বাড়ি,
হলুদ সবুজে মিশ্রিত মাঠ,
উপরে সাদা মেঘের বিশাল নীল আকাশ,
বিকেল গড়িয়ে সন্ধ্যা ছুই ছুই ভাব,
কমে গেছে সূর্যের আলো আর তাপ,
কনকনে শীতগুলো দৃঢ় হচ্ছে ,
মৃদু রোদগুলো কে সড়িয়ে,
তবে আমার দৃষ্টি যাছে যে বারে বারে,
সব গাড়িগুলো কে মাড়িয়ে,
সব বাধাগুলো কে পেড়িয়ে,
হচ্ছি যে অবাক বারে বারে পুলকিত নয়নে,
দোল খাচ্ছে মাঠ ভর্তি সরষে ফুলগুলো,
মৃদু রোদ আর বাতাসের আলিঙ্গনে,
সুগন্ধে ম ম করছে চারদিকে,
মৌমাছি গুলো ফুল থেকে রস নিচ্ছে গুন গুনিয়ে,
ফিরছে যে নীড়ে তৃপ্তির ঢেঁকুর তুলে,
ঐ লাল সূর্যটা জানাচ্ছে যে বিদায়,
নীড়ে ফেরা প্রজাপতি, ভ্রমর আর পাখিদের, লুকোচুরি খেলার ছলে।
দোষের কি যদি হারিয়ে যাই ভালো লাগার শহরে ?
দোষের কি যদি হারিয়ে যাই ভালো বাসার প্রহরে ?
সে যাই হোক আর বাড়াবো না কথা চিঠিতে বেশি,
ভালো থাকিস তুই থাকিস হাসি খুশি,
ইতি তোর বন্ধু কবি।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন