শিরোনাম :- কলমের কালো কালির প্রতি প্রেম।
লেখক :- মাহমুদুল হাসান।
দিক বেদিক হতে কানে আসে
বিভিন্ন ব্যস্ততার কথা,
লেখালেখিতে মোর কলমের ব্যস্ততা
যেন জীবনের একটা পাতা।
কলমের কালো কালির প্রতি
প্রেমে আমি বিভোর,
সেই প্রেমের নেশায় স্বপ্নে আছি
চাই না মনকে জাগানোর।
হৃদয় এখনও সফলতার স্বপ্ন দেখে
জীবনের ঘুমে,
জাগবে একদিন মোর হৃদয়
তার বাস্তবয়নে।
সময় আমাকে শিক্ষা দেয়
ব্যস্ততার কথা,
নিজেকে আমি ব্যস্ত রাখি
যদিও লাগে ব্যথা।
শতজনের শতকথা বন্ধ করে
চলাফেরার রাস্তা,
বধির রাখি নিজেকে আমি
শুনি না কোন কথা।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন