নড়াইলের ছবি
বি এম মিজানুর রহমান
বাংলাদেশের দক্ষিণে ভাই
আছে নড়াইল জেলা,
জন্মের পরে কাটিয়েছি
যেথায় সারাবেলা।
প্রাকৃতিক সব সৌন্দর্য রয়
এই জেলাতে ভরা,
শিল্প যাত্রা পালা গানে
নড়াইল জেলার গড়া।
চিত্র শিল্পী এস এম সুলতান
মাশরাফি ভাই আছে,
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ
লক্ষ প্রাণে বাঁচে।
মধুমতি নবগঙ্গা
চিত্রা নদীর ঘাটে,
নড়াইলের রূপ সৌন্দর্যে
মনের সুখে কাটে।
পুরাতন সব ঐতিহ্যে রয়
নড়াইলের ছবি,
মুগ্ধ হয়ে গান কবিতা
লেখি মোরা কবি।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন