শিরোনাম: তুমি আসবে ফিরে
কলমে : এইচ এম রানা
তুমি আবারো আসবে
এই বাংলায় জুলাই হয়ে,
আবারো লালন হবে মায়ের
বুকে আপন রুপে।
তুমি আবারো আসবে ফিরে
লক্ষ্য কোটি মায়ের বুকে,
তুমি আবারো অন্যায় আর
অত্যাচার দিবে রুখে ।
তুমিতো ইনসাফের ঝান্ডা নিয়ে
এসেছিলে দেশে ,
আবারো ফিরে গেলে বাংলা
থেকে বীরের বেশে ।
তোমার নামে ধ্বনি দিলো
হাজার কোটি মানুষ,
তোমাকে মারছে আবার
মানুষ নামক অমানুষ ।
তোমার আদর্শকে ধারণ করে
বাঁচবে হাজার কোটি যুবক,
তোমার বজ্রকণ্ঠে শব্দ
সকলের হৃদয়ে আকুঁক ।
বাংলাদেশে হাজার যুবক
তোমায় নিয়ে ভাবুক,
এই বাংলায় হাজার মা
হাদি বলে ডাকুক ।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন