সেই বিপ্লবী আর নেই
ঝুমা আক্তার
শুনো, খবর কিছু জানো?
দিকে দিকে খবর হলো।
চলে গেলেন তিনি,
এ কেমন সংবাদ বলো?
নিভে গেল দীপশিখা,
অন্ধকার চারদিক ঢালো।
বুকভরা যে আগুন ছিল,
কে আজ তার জবাব দাও?
কণ্ঠে ছিল বজ্রনিনাদ,
ভয়ে কাঁপত শাসন-তলো।
আজ নীরব সেই প্রতিবাদ,
চোখে শুধু অশ্রু ঝরলো।
এক হাদি চলে গেলে,
লাখো হাদি জন্ম নেবে।
তারা কি সেটা জানে না?
তারা কি পার পেয়ে যাবে?
রক্তের দামে লেখা শপথ,
মুছে ফেলা কি এত সহজ হবে?
একটি কণ্ঠ থামিয়ে দিলেই,
সব প্রতিবাদ কি থেমে যাবে?
মাটির বুকেই বীজ বোনা হয়,
আগুন থেকেই আলো জ্বলে।
এক হাদি যায়, পথ রেখে যায়,
বিপ্লব থামে না—চলে।
তবু তাঁর আদর্শ রবে,
যতদিন সত্য বলো,
বিপ্লবী যায়, নাম রয়ে যায়,
ইতিহাসে অমর হলো।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন