শিরোনাম: বিপ্লবী যোদ্ধা হাদি
কলমে :জেমি আক্তার
হাদির মৃত্যু—
শুনছো?
এটা কোনো মৃত্যুসংবাদ নয়,
এটা এক বিস্ফোরণ!
একটা গুলি
একটা শরীর
থামাতে পারে—
কিন্তু
একটা প্রশ্নকে
কখনো না!
হাদি মরেনি ভয়ে,
হাদি মরেছে দাঁড়িয়ে—
চোখে চোখ রেখে
ক্ষমতার মুখে
সত্য ছুড়ে দিয়ে!
উঁচু চেয়ারে বসে যারা ভাবে—
একটা লাশ মানেই
একটা কণ্ঠ চুপ,
তাদের বলো—
মৃত্যু মানে শেষ নয়!
হাদির মৃত্যু
একটা আগুন,
একটা ডাক,
একটা দায়—
আজ হাদি নেই,
কিন্তু
প্রতিটা নির্ভীক কণ্ঠে
প্রতিটা সোজা মেরুদণ্ডে
হাদি জন্ম নিচ্ছে
বারবার!
একসাথে বলো—
প্রতিবাদ মরে না!
প্রতিবাদ মরে না!
প্রতি বার জন্ম দেয়
হাজারো বিপ্লবী।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন