আর নেই বেঁচে?
- ফখরুল ইসলাম মামুন
রাস্তা ঘাটে মারে গুলি
কোথায় থাকিস প্রশাসন?
ছাএ জনতা জাগলে কিন্তু
ধ্বংস হবে সন্ত্রাস আসন।
ভালো মানুষের জীবন শেষ
মন্দ লোক ঘুরে বেড়ায়।
সন্ত্রাসী হামলায় শিকার হয়ে
দিন রাত জীবন হারায়।
জাতি আজ ভরে গেছে
সন্ত্রাসে চারদিক হায়রে!
আর নেই বেঁচে আজ?
উসমান হাদি ভাইরে।
আর কতোকাল মরবে তুই?
আর কতো লাগবে গুলি
আর কতোকাল দেখবে তুই?
কান্না জড়ানো আহাজারি।
হৃদয় থেকে বলছি আমি!
পবিত্র কলমে আর কালিতে।
বাঁচবে না তুই জাতি কিন্তু?
মরবে সন্ত্রাসের হাতে।
আর হারাতে চাই না আমি
উসমান হাদি মতো জীবন।
অঙ্গীকার করো জাতি তুমি?
ধ্বংস করবে সন্ত্রাস আসন।
আল্লাহ তুমি কবো করো
উসমান হাদীকে শহিদী মর্যাদা।
আর নেই বেঁচে উসমান হাদি ভাই
ইন্না লিল্লাহি!!
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন