বাংলার যুবক-যুবতি দামাল ছেলে
এনেছে বিজয় একাত্তরে,
অসংখ্য ওলামা রেখেছেন অবদান
বিজয়ের এই প্রান্তরে।
একাত্তরের সেই রক্তমাখা বাংলা
ভুলবার মতো না,
মোদের বিজয়ী লাল-সবুজের পতাকা
রাষ্ট্রদোহীর হাতে দিবো না।
বাংলার জনতার ভয়ে পালিয়েছে
পাক-হানাদারের পাল,
পূর্ব পাকিস্তান বিজয়ের রূপে
স্বাধীন বাংলাদেশ,হয়ছে সবুজ-লাল।
একাত্তরের সেই রক্ত এখনো ইতিহাসের
পাতায় পাতায় ভাসে,
ভুলিনি মোরা সেই শহীদের লাল রক্ত
চোখের সামনে আসে।
বিজয় বাংলাদেশ বিজয় ইনকিলাব
আসেন স্বাধীনতা রক্ষা করি সবে।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন