মহান বিজয় দিবস
কলমে: জেমি আক্তার
বিজয়ের খুশি আজ,
প্রতিটা ঘরে।
কোটি প্রাণের বিনিময়ে
পেলাম তোরে…
ও আমার দেশ।
রক্তে লেখা ইতিহাস,
কেউ মুছতে পারেনি।
মায়ের ভাষা,
মাটির অধিকার—
কেউ দমাতে পারেনি।
শহীদের রক্তে রাঙা
সবুজ-লাল পতাকা,
ভয়ের শেকল ছিঁড়ে
জেগে উঠেছিল বাঙলা।
বুক ভরা সাহস নিয়ে
নামল যুদ্ধে মানুষ,
একটি স্বপ্ন—
স্বাধীনতা।
আজ এই বিজয়ের দিনে
মাথা নত করি আমরা,
যারা জীবন দিয়ে
দেশটাকে গড়েছে,
তাদের নামে।
বাংলাদেশ—
তুমি আমার অহংকার,
তুমি আমার পরিচয়,
তুমি আমার
বিজয়।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন