বিকিয়ে দিব সব সুখ!
রকিবুল ইসলাম।
নরক যাতনা সয়েছি আমি!
ঘুরেছি সদা তোমার পিছু,
তোমার দুয়ারে আজি হয়েছি ভিক্ষুক।
রেখেছি আরাধনায় তোমায় সখি!
অনল সয়ে তপস্যা করেছিনু,
দু:খ ডিঙিয়ে তোমাতেই খুঁজেছি সুখ।
আঁধার যখন ধরায় আসি
আড়াল করে সব কিছু,
ঢেকে যায় তখন আলোর মুখ।
ভবের হাঁটে সুখকে বেচি
কিনেছি মম দু:খ শুধু,
দুখের দহনে হয়েছে মনের অসুখ।
আমায় নিয়ে খেলিছ ভারি!
মোর সারাতে তোমার শুরু,
নিরাময়ে ব্যাধি হলে'না তুমি সেবক।
দাওনি প্রেম করেছ দোষী!
হলে তুমি কিসের সাধু?
ছুড়েছ মোরে কষ্টের তীর-ধণুক।
আমি না হয় জীবনব্যাপী বলব ভালোবাসি!
তব ঘৃণাতে বিকিয়ে দিব সব সুখ।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন