অপেক্ষা
রাইডার নক্ষত্র
হঠাৎ একদিন
জলরাশির ঢেউয়ের কাছে,
কোনো এক বিষাদ বিকেলে,
সমুদ্রপাড়ে দাঁড়িয়ে ছিল একটি মেয়ে।
তার চোখ যেন ছন্নছাড়া,
চাহনিতে উদাসীনতা,
মুখবেয়ে ছড়িয়ে আছে
নাম না জানা শত শত ব্যথারা।
সে হাত বাড়ায় সমুদ্রের দিকে,
আলতো স্পর্শে ছোঁয় তাকে।
ফিসফিস করে বলে—
"হে সমুদ্র!
আমি যদি তোমার সাথে মিশে যেতে পারতাম,
তাহলে যেন একটু মুক্তি পেতাম।"
প্রতিউত্তরে সমুদ্র বলে—
"আমি তোমার দুঃখ কষ্টগুলো নিতে পারি,
কিন্তু তোমাকে নয়।
কারণ, তোমার অপেক্ষায়
সদূরে দাঁড়িয়ে আছে যে একজন।"
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন