তরুণ
✍ মোঃ মুকিত ইসলাম
আমরা তরুণ আমরা অরুণ
সদা সত্যের পথে চলি।
সকল আধার দূর করে
নতুন ভোরের দুয়ার খুলি।।
আমরাই নবীন, আমরাই প্রবীন
আমরাই হলাম তরুণ দল।
অন্যায়ের বিরুদ্ধে সর্বদা আমার
আওয়াজ তুলি প্রবল।।
আমরাই শুরু, আমরাই ধ্বংস
আমাদের কিসের এত ভয়
আমরা তরুণ, আমরা অরুণ
আমরা মাথা নোয়াবার নয়।
তারুণ্যের সাফল্য সেরা এ কথা
ইতিহাস আজও কয়।
সকল বাঁধার শিকল ভেঙে
আমরা তরুণ আনিবো জয়।।
আমরাই অগ্নি, আমরাই ঝড়
আমাদের আছে আশা,সাহস, প্রয়াস
আমরাই নবীন, আমরাই প্রবীন
আমরাই দেশ রচনার ইতিহাস।।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন