❝আমরা তারুণ্য ❞
রুখসানা তাওসিফা রুকু
আমরা তারুণ্য,
বাধাহীন, নিয়মরুদ্ধকারী, মানি অথবা মানিনা
এক দুর্বার দুঃসাহসী প্রাণ
ছুটেছে নব দিশায় দিশেহারা।
রবি, মঙ্গলের বুকে পদার্পণ,
নিরকেন্দ্র সবুজপাতে করি সময়ের সাথে আলাপন।
আমরা তারুণ্য,
টগবগে রক্তে উত্তপ্ত আগুনেরা দল বাঁধে,
সৃষ্টিচিন্তার সূচনা দগ্ধিত স্বপ্নের ধূসররাঙা ছাইয়ে।
নিঃশেষে প্রত্যয়ের আমরা পুনরুত্থাতিত হই
রাস্তার পোষ্টারে, বিদীর্ণ দিনলিপিতে, বৃষ্টির পরে ভেজা ব্যানারে।
আমরা নজরুলের বিদ্রোহী,
দগদগে মগজে বীথোভেন শুনে যুদ্ধের মানচিত্র আঁকি।
আমরা তারুন্য,
কফির কাপে ঘূর্ণির মতো ঘুরে যাই ব্যর্থতার দীর্ঘশ্বাসে,
মস্তিস্কে গতিশীল হাজার ডেসিবেলের বিপ্লবে।
ছেঁড়া খাতার আধো লেখায় পূর্ণ কালীর রেখা,
ছুটে চলি দেখো সংকোচে, পদপিষ্ট সাহিত্যিক বাস্তবতা।
আমরা বাজ অলড্রিন,
চন্দ্রপৃষ্ঠে রেখে আসা ধুলোময় বুটের ছাপ,
শীতের সকালের উষ্ণ চা এক কাপ।
দাগ কাটা চাঁদে অস্তিত্ব খুঁজেছি যান্ত্রিক বিদ্রোহ,
সামাজিকতায় ঘিন লেগেছে, আমরা তারুণ্য!
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন