ভোলা–বরিশাল সেতুর আবেদন
-মোহাম্মদ মিরাজুদ্দিন
নদীর বুকে ভাসে নৌকা—কিন্তু স্বপ্নগুলো ভাসে না,
ব্রিজ না থাকায় অসুস্থ হলে সময়টুকুও সঙ্গ দেয় না।
ঢাকার পথে দেরি হলে রোগীর নিঃশ্বাস থেমে যায়,
জীবন যেন নদীর জলে আটকে থাকা অবেলার হাহাকার হয়ে দাঁড়ায়।
এই অঞ্চলে নেই বিশ্ববিদ্যালয়—স্বপ্নগুলো দূরে যায়,
তরুণেরা ভোরের আলো খুঁজে ভিন শহরের পথে ধায়।
চিকিৎসার আশায় মানুষ তাকায় আকাশের দিকে,
নদী পেরোতে দেরি হলে ভাগ্যও কখনো মুখ ফিরিয়ে থাকে।
মেঘলা আকাশ, ঢেউ–তোলা নদী, বাতাসে অনিশ্চয়তার ডাক—
দুই পারে দাঁড়িয়ে থাকে মানুষ, যেন অপেক্ষার অন্তহীন ফাঁক।
একটা সেতু হলেই বদলে যাবে দক্ষিণের দিনের রূপ,
স্বপ্ন, শিক্ষা, চিকিৎসায় খুলবে নতুন সম্ভাবনার ধূপ।
তাই আজ হাজার কণ্ঠে উচ্চারিত একটাই স্বর,
ভোলা–বরিশাল সেতু চাই—খুলে দাও স্বপ্নের দ্বার।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন