শিরোনাম: নোনাঘাম
✍️লেখক - মোহাম্মদ হারুপ ইসলাম তোহা
চকরিয়ার মাঠে নোনা বাতাস,
চাষির বুকে অন্যায়ের আঘাত।
মহেশখালী জেগে তোলে গান
আমরা গড়ি দেশের খাদ্যভান্ডার মহান।
কুতুবদিয়ার ঢেউয়ের তীরে,
জলবায়ুর ক্ষত লাগে ঘরে ঘরে।
ঝড়,জলোচ্ছ্বাস ভাঙে যে স্বপ্ন,
তবুও তারা দাঁড়ায় অটুট অন্তঃপ্রাণ।
বাজারজুড়ে সিন্ডিকেটের খেলা,
চাষির ঘরে জমে ক্ষুধার মেলা।
স্টোরে থাকে লবণের পাহাড়,
তবুও চাষির দামে ঘটে বিশ্বাসঘাত।
রাষ্ট্রের নীতি থাকে শুধু মুখে,
সহায়তা পৌঁছায় না বাস্তব সুখে।
আজ নোনামাটি আর্তনাদ শোনায়
শ্রমের দামে ন্যায় দাও, নয়তো রণ ছড়ায়।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন