চল বদলে যাই
মুন্নি ইসলাম
মিথ্যা আজ বেঁধেছে বাসা,
সত্য যেন নেই কোনো আশা।
স্বার্থের টানে আপন মানুষ,
হয়ে যায় সব সম্পর্ক নাশা।
মানুষ আজ মুখোশ পরে,
চলে শুধু স্বার্থের তরে।
সত্য কথা বললে যেন
শত্রু দাঁড়ায় সামনে দ্বারে।
ন্যায়–নীতি আজ দূর আকাশ,
শান্তি মানে ক্লান্ত নিশ্বাস।
নিজের চিন্তায় ডুবে থাকে,
মানুষ যেন স্বার্থ বিকাশ।
ভালোবাসা বিলাসিতা,
তবুও মন চায় স্নেহ–গাথা।
তোমার চোখে সুখের খোঁজে
জীবন পায় নতুন ব্যাখ্যা।
এসো তবে হাতে হাত ধরি,
ভুলগুলিকে করি ফেরা।
সত্য–স্নেহের পথে ফিরে,
গড়ি নতুনেই মানব ধরা।
হৃদয় মিলুক সত্যর সাথে,
মুছে যাক সব মিথ্যার ছাই।
নিজেকে বদলালে জগত বদলায়,
এসো সবাই বদলে যাই।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন