জানো প্রিয়
নাজমিন জান্নাত মারজান
আমি একটা পৃথিবী কিনবো,
যে পৃথিবীতে কেউ থাকবে না।
থাকবো শুধু আমি আর তুমি
আর থাকবে একগুচ্ছু প্রকৃতির
সুন্দর পরিবেশ —
ভোরবেলা কুয়াসা ভেজা সবুজ ঘাস
পাখিদের কিচিরমিচির শব্দ।
আর তুমি আমি হাতে হাত রেখে হাঁটবো
প্রকৃতির কোলাহল অনুভব করবো,
নদীর স্রোতের মতন ভেসে যাবো দুজন—
প্রকৃতির সেই মুগ্ধকর দৃশ্য দেখবো।
আমি কিনবো একটি সুন্দর আকাশ?
যে আকাশে আমি আমার
চাঁদকে সাজিয়ে রাখবো,
যে চাঁদের জোসনায় আমাকে
আলোকিত করবে, তাঁর কিরণ দিয়ে আমায় আবৃত্তি করে রাখবে।
জানো প্রিয়?
আমার একটাই পৃথিবী
যে পৃথিবীতে আমি শুধু তোমাকে খুঁজি,
আমার একটাই আকাশ
যে আকাশের হৃদয়ে আমি তোমাকে সাজিয়ে রাখি।
তুমি আমার সেই পৃথিবী?
যাকে ঘিরে আমার পুরোটা জীবন,
তুমি আমার সেই আকাশের চাঁদ —
যে চাদের কিরণে আমায় করে আলোকিত।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন