আঁকা-বাঁকা মেঠো পথে ঘোরে গাড়ির চাকা,
জীবন নামের রেল গাড়িটা সামনের দিকটা বাঁকা।
ছুটতে ছুটতে চললো গাড়ি কদম তলা দিয়ে,
আজকে বুঝি বুবু মণির সকাল সকাল বিয়ে।
জামাই এসে তুলে নেবে বুবু মণির দু’হাত,
ভোজন হবে গুরুর মাংস পায়েস মুখ ভাত।
গোলপাতার ছাউনি করে বানিয়েছে ঘর,
এই চারি পরিজনে নেইকো কোনো ডর।
বাবা-মায়ের দু’দম্পতির শান্তি-সুখের ঘর,
রাত-দুপুরে ভেসে আসে বৃদ্ধ মায়ের স্বর।
একটি পোলার একটি বউয়ের একটি মাত্র মা,
তবু কেনে কেউ না দেখে বৃদ্ধ মায়ের পাটা!
বনের পশু বনে ঘুরে সুন্দর করে বাস,
শ্বশুর মারেন, মা না ভেবে হয় না সংসার চাষ।
ছোটো সংসার, বড় সংসার উভয় পক্ষের দ্বন্দ্ব,
গ্রামে-গঞ্জে আছি মোরা, হই না যেন অন্ধ।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন