প্রাণের শহর এই বাগেরহাটে
বাবা খান আলীর মাজার,
বাঘে আর মহিষে এক ঘাটে
জল পান করে পরস্পর।
ডাঙ্গায় রয়েল বেঙ্গল টাইগার
জলে কুমিরের বসবাস,
চিত্রল হরিণ হাজার হাজার
সুন্দর বনে করে উল্লাস।
সাদা স্বর্ণ চিংড়ি মাছের খনি
মোদের বাগেহাট জেলায়,
ষাট গম্বুজ মসজিদের ধ্বনি
সপ্তম আর্শ্চার্য লেখা রয়।
প্রাণের বাগেরহাটে চিতলমারী
ঐতিহ্যবাহী বড়বাড়ীয়ায়
বিপ্লবী কবি সাহিত্যের কান্ডারী
সেরাদের সেরা কবিতায়।
সাগর নদী দিঘির জলের বাণে
মাছের অফুরন্ত ভান্ডার,
গোয়ালে গরু গোলা ভরা ধানে
সোনার ফসলের সম্ভার।
বাগেরহাটের মাটি নিয়ে যারা
ষড়যন্ত্রের বীজ বুনেছিল,
ইতিহাসের আস্তাকুড়ে তারা
ঐ মীরজাফর হয়ে গেল।
বাগেরহাটের ওলি আউলিয়া
লক্ষ লক্ষ বীর সেনানী,
পবিত্র এ মাটির শফত নিয়ে
যুদ্ধে জয় আনতে জানি।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন