মাথার ভেতর কুয়াশার মতো ঘোর,
হেমন্তের অলস দুপুরে রক্ত ঝরে যায় ঘাম হয়ে।
মাইগ্রেনের অসহ্য ব্যথায় পুড়তে থাকে পুরোনো স্মৃতি,
জাগতে চায় বারংবার মৃত প্রাণ—
কল্পনার কারাগার থেকে মুক্ত হতে চায়!
বিষণ্ন দুপুরে চোখে অশ্রু আসে,
চিন্তারা মাছের কাঁটার মতো গলায় আটকে যায়।
ঘুমহীনতার রোগ তাড়া করে যায় প্রতিনিয়ত,
ভয় হয় — চোখ বদ্ধ হলে যদি আর না জাগে মস্তিষ্ক!
তাহলে কে রাত জাগবে? কে করবে ভুলত্রুটি কিংবা খুনসুটি?
নভেম্বরের আকাশে মন খারাপের মেঘ,
রাত্রি ভীষণ কালো।
অসহ্য লাগে রাতের রঙিন আলো;
চোখ মেললেই অশ্রু ঝরে পড়ে—
চোখে অমলিন আলো জ্বলে,
বহু যুগ পলকহীন স্বপ্নের অন্তহীন জাগরণে।
হৃদয়ের বাম পাজরে রক্তাক্ত বজ্রপাতে
নিহত এক প্রাণ!
কেউ দেখেনি সে আর্তনাদ,
কেউ বুঝেও বুঝিনি হৃদয়ের নীরব বিষাদ।
নভেম্বরের কুয়াশা
মোঃ রাজু ইসলাম/ বিষাদের কবি
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন