যখন লিখি,
কিছু লিখি,
পেয়ে যাই কবিতার স্বাদ।
যখন লিখি হুতুমপেঁচার আচরণ,
সেটাও কবিতা।
গভীর রাতে কৃষ্ণচূড়ার স্নান,
তাও কবিতা।
বকুলের সুমিষ্ট সুগন্ধ ভরে ফেলি কবিতার ঝোলায়,
চন্দ্রিমা,আমাবস্যা সবই কবিতার প্রলেপণ।
ঐ যে রাতে ডাহুক পাখি ডাকে,
নিয়ম ধরে ডাকে,
কি তাল!কি লয়!
কবিতা না হয়ে কি পারে।
ঐযে শীতের সকালে শিশিরগুলো টপ টপ করে গিলে ফেলে ঘাস।
ঘাসের বুকে শিশিরের আত্মহনন,
কবিতা না হয়ে কি পারে?
পাহাড়, নদী, ঘাসফড়িং,প্রজাপতি কবিতার ডানায় উড়ে বেড়ায়।
আকাশ ভরা তারার ধুলোয়,
স্নিগ্ধ শহর দোলে,
তাও কি কবিতা না হয়ে পারে?
তবে কেনো অনাদিকাল হতে কবিকেই কবিতার দায়ভার বহন করতে হবে?
এই যে পাঠক,সেও তো কবিতা।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন