টিলাগাঁও স্টেশন আগে,
চলত প্রাণের রেলগাড়ি।
গাড়ি থামত দুই পাশে,
মানুষ বসত হাসিমুখে।
চায়ের দোকান রঙিন,
বেচাকেনা হতো হাসিখুশিতে।
ঘণ্টা বাজত,
বাঁশির সুর ভরত চারপাশ।
শিশুরা হেসে খেলত,
বৃদ্ধ গল্প করত,
প্রতিটি কোণে ছিল জীবন,
প্রতিটি ধাপে আনন্দ।
এখনের টিলাগাঁও স্টেশন,
নীরবতা ঢেকে দিয়েছে চারপাশ।
ছাল ভাঙা, দেয়াল নষ্ট,
বেঞ্চে ধুলো জমেছে।
গাড়ি থামে না,
মানুষ আসে না,
চায়ের দোকানও নেই।
শিশুরা চেয়ে বলে,
দাদা, ট্রেন কই আজ?
বৃদ্ধ চেয়ে থাকে দূরে,
বলে — একদিন গৌরব ছিলো এখানে।
ঘণ্টা নেই, হাসি নেই,
কোলাহল নেই,
নীরবতা আর স্মৃতির ছায়া
ভরে আছে চারপাশ।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন