তোর নিশ্বাসে যে ঘ্রাণ ছড়িয়ে আছে
সে ঘ্রাণ মিশে গেছে আমার নিশ্বাঃসে
বাতাসে ভেসে বেড়ায় গুঞ্জন,,
যে গুঞ্জনে মেতেছিলেম কাল দুজনে
শিহরণে শিহরণে শিহরিত তনু খানি
তারে ভালোবাসি বুঝি,,
কি যে ভালো লাগার দূর্বারটানে
ফিরে যেতে চায় মন ফের।
সেদিন ছুঁইনি কেউ কাউকে
ছুঁয়েছিল শুধু মন
দেখাও হয়নি দুজনার,,
তবে কিসের এতো টান
ভালোবাসার চেষ্টা আপ্রাণ।
কি আছে তোর ঐ চোখে
যে চোখে তাকিয়ে চলে যাই বহুদূর
কি আছে আছে তোর বুকে
যে বুকে ওঠে ঝড়
শুনি কান পেতে,,
কবিতা পাঠে মুগ্ধতা ভরে তোর ঐ কণ্ঠ
যে কণ্ঠ শুনে বারংবার পড়ি প্রেমে
তোর অদৃশ্য ছায়া কেবলি জানান দিয়ে যায়
তোর উপস্থিতি,অনুভব করি অস্পষ্ট স্পর্শ,,
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন