ওহ মা !
কেনো আমার নয়নে জল আসে না?
কেনো মনে হয় না তুমি আর নেই!
ওহ মা!!
কেনো কোন আঘাত আমার বুকে ভেদ করে ......
মনে পৌঁছাতে পারে না ?
আমি আর হাসি না।
কাঁদি না।
অনুভূতি কেমন তা বুঝিনা ।
ওহ মা !
জানো এখন আর কেউ না খেয়ে আমাকে খাওয়ায় না!
ব্যাধি শরীর নিয়ে শয্যায় রই পড়ে।
কেউ সৃষ্টিকর্তা দরবারে সিজদায় আশীর্বাদ করে না।
শুধু দম বন্ধ করা একটা কঠিন কিছু ....
গলাটা চেপে ধরে ।
মনে হয় বিষন যন্ত্রণা হবে ,
বড় দুর্বল লাগে।
মনে হয় যেনো জীবন্ত এক লাশ ।
আমি সব কিছু ভুলে গেছি।
কোনোদিন হয়তো .....
নিঃশ্বাস টা নিতে ভুলে যাবো ।
সেদিন তুমি আসবে তো আমায় নিতে?
হাসি মুখে দুহাতে বাড়িয়ে বলবে...
আয় রে খোকা,
তোর ছুটি হয়ে গেছে ।
ফিরে আয় আমার কোলে।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন