অনিতা পদ্মপাতার শাড়ীতে তোমায় হেব্বি লাগছে,
একদম জোস,
চোখ ঝলসে যাচ্ছে,
অনবদ্য,আমার অনন্যা তুমি,
দৃষ্টি ফেরানো যাচ্ছে না সোনা,
আমার এই অসম্পূর্ণ জীবন তোমাকে পেয়ে উদ্বেলিত
আমি ভীষণ আনন্দিত-
তোমার সরলতা আর মাধুর্যতা দেখে।
যেভাবে পরিপাটি করে শাড়ী পড়েছো তুমি-
ঠিক সেই ভাবে আমার জীবনটা গুছিয়ে রেখেছো।
তুমি এক নিপুণ কারিগর অনিতা,
এত স্বতঃস্ফূর্তভাবে আমায় আগলে রেখেছো,
ইচ্ছে করছে শতসহস্র বছর বেঁচে থাকতে-
তোমার আঁচলের তলে লুকিয়ে।
কোন জানি মনে হচ্ছে তোমার আঁচলের ছায়ায়
লুকিয়ে আছে আমার নিরাপদ আশ্রয়।
জানো অনিতা,আমি এটাই চেয়েছিলাম জীবনে,
আমার জীবনে এমন কেউ আসুক,
সে এসে আমার শূন্যতায় পূর্ণতা বয়ে আনবে,
একদম তোমার মতও নিজের করে নিবে আমাকে।
সারাজীবন এক সাথে সংসার করা বৃদ্ধ বয়স পর্যন্ত,
এমনকি এক সাথে যেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারি,
সৃষ্টিকর্তা যেন আমার শেষ
ইচ্ছেটা পূরণ করে দেয় অনিতা
এই দোয়াটা করবে প্লিজ।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন