ছাত্র নেতার ছাত্রত্ব নেই,
যুব নেতার বয়স আশি,
শ্রমিক নেতা বেকার ঘুরে,
থামাই কেমনি হাসি!
কৃষক নেতার কৃষি নাই,
জেলে নেতার নাই জাল,
সেবক নেতা এলাকায় ঘুরে,
মারে শুধু পাল।
নামে আছে কামে নাই ভাই,
আকামের নেতা শত,
ঐ নিজের পকেট ভরার লাইগা,
তাল বাহানা যত!
এতোই যখন রাজনীতি বুঝো,
তবে কেন করছো রক্তাক্ত ক্ষত,
অন্যের থেকে চাঁদা নিচ্ছো ভাইয়ের কথা মতো,
দেশের সম্পদ করছো লুট সেজে জনতার সেবক,
অতীত বলছে-
আসলে তুমি মস্ত বড় খাদক।
উৎসর্গঃ
দেশপ্রেমিক সকল রাজনৈতিকদের।
রচনাকালঃ
০১/১১/১০২৫ইং
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন