প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৪:৫৪ পি.এম
তাকে খুশি রাখবো কবিতাটি লিখছেন লেখক, সম্পাদক ও প্রকাশক মোঃ তানজিমুল ইসলাম

আমি যে মানুষটাকে ভালোবাসি,
সে থাকুক শুধু আমার পাশে,
তার হাসিতেই খুঁজে পাই সুখ,
তার ছোঁয়াতেই প্রাণ আসে।
তার চোখ দু’টো তারা ভরা রাত,
দেখলে মেলে স্বপ্নের প্রভাত,
তার মুখের হাসি সূর্যের আলো,
তাতে গলে যায় মনখারাপ কালো।
সে রাগ করলে কাঁপে মন,
বুকে বাজে ব্যথার ধ্বনন,
তার নীরবতাও কথা বলে,
ভালোবাসা লুকায় অনলে।
প্রতিদিন চাই তার দেখা,
তারই ছায়ায় কাটুক লেখা,
তার কথায় পাই শান্তি মধুর,
তার অনুপস্থিতি লাগে ভীষণ দূর।
আমি প্রতিজ্ঞা করি অন্তরে,
কখনো কষ্ট দেব না তারে,
যত ঝড়ই আসুক জীবনে,
রাখবো তাকে বুকের গভীরে।
তার খুশি আমার প্রার্থনা,
তার দুঃখ আমার বারণা,
সে যেন জানে প্রতিটা ক্ষণ,
ভালোবাসাই আমার জীবন।
যদি রাত নামে নিঃসঙ্গতায়,
আমি জেগে থাকি তার ছায়ায়,
তার ঘুমে দিই শান্তির ছোঁয়া,
প্রার্থনায় রাখি তার দোয়া।
যদি সে কাঁদে নীরব রাতে,
আমি তার চোখ মুছি হাতে,
নিজের কষ্ট ভুলে গিয়ে,
তার মুখে হাসি রাখি দিয়ে।
জীবন যদি ফুরায় পথে,
ভালোবাসা থাকবে সাথে,
শেষ নিশ্বাসেও বলবো আমি,
“তুমি আমার প্রার্থনার ভূমি।”
সে যে আমার হৃদয়ের ধ্বনি,
তার জন্যই জাগে এই জীবনী,
তার প্রতিটি নিঃশ্বাসে আমি,
খুঁজি ভালোবাসার আলোক রশ্মি।
যদি দূরত্ব আসে কখনো,
মন ছুঁয়ে যাবে সে গোপনে,
সে জানুক, ভালোবাসা আমার
মৃত্যুতেও থাকবে অম্লান রঙে।
তাকে খুশি রাখবো সারাক্ষণ,
এ আমার জীবনের শপথ মন,
তার হাসিতে পাই স্বর্গের দেখা,
তাকে ছাড়া কিছুই নেই লেখা।
সে-ই আমার প্রার্থনা, সে-ই কবিতা,
সে-ই আমার জীবনের গীতিকা,
তাকে নিয়েই বাঁচবো চিরকাল,
ভালোবাসায় রাখবো অমলিন জাল।
বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ ও স্বপ্ন ২৪