অপূর্ণ গল্প
কবি সুমন খাঁন
স্বপ্ন নীড়ে গড়তে জীবন
প্রতিনিয়ত হয় লড়াই।
অনেক স্বপ্ন রয়ে যায়
অপূর্ণ গল্পকথায়।
জীবন চলার পথে আঁকা
প্রতিমূহুর্ত গল্প কথা।
কারো দুঃখ কারো সুখের
এইটা যে বাস্তবতা।
তবুও জীবন ছুটে আবার
ভুল দুঃখ ব্যথা।
স্মৃতির থেকে যায় না মুছে
হৃদয়ে থাকে গাঁথা।
অশ্রু মুছে হাসি মেখে
চলাতে হয় জীবন
অনেক আঘাত হাঁসি মুখে
করতে হয় বরণ।
জীবন হলো রণাঙ্গনের ময়দান
থেমে গেলেই শেষ।
স্বপ্ন ভাঙ্গবে স্বপ্ন গড়বো
অপূর্ণ গল্প নিয়ে রেশ।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন