প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ৮:০০ পি.এম
কেন কথা দিয়েছিলে — মোঃ ইউসুফ মন্ডল

তুমি আসবে বলে, কথা দিয়েছিলে
সঠিক সময়ে,সঠিক ক্ষণে
শত বাঁধা বিপওি উপেক্ষা করে
তুমি!আমায় কথা দিয়েছিলে।
সমস্ত রাগ, জেদের আড়ালে
আমি বড্ড অভিমানী
অল্প ব্যথায় কাতুর,প্রণয়লোভী
সব জেনেই তো কথা দিয়েছিলে!
কত প্রহর গল্প করতে কাঁধে মাথা রেখে
আগত,অনাগত,পৌড়ত্বের
কাল্পনিক ক্যানভাসে আঁকতে
মনের সমস্ত রঙ্গের মাধুরী মিশিয়ে।
কী এমন হয়েছিলো?
দিয়ে কথা!রাখতে ভুলে গেলে?
তোমার অপেক্ষায় সেই সকাল থেকে সন্ধ্যা
শূন্য পথের পানে চেয়ে,
থাকতে থাকতে মরীচিকার গ্রাসে
মনঃক্ষুণ্ন হয়ে ভাবি!তুমি কেন কথা দিয়েছিলে?
অপেক্ষায় থেকে কথা বলি
পাশের মাঠ,ঘাট,নদী,গাছ উপরে আকাশ
আনমনে তুলনা করি, আচ্ছা!
এই যে নদী,গাছ,মাঠ,আকাশ
এরাও কি প্রতিশ্রুতি ভুলে যায়?
তুমি!কেন কথা দিয়েছিলে আমায়?
আমাকে গৃহহীন, বাউন্ডুলে করে
কী লাভ হলো তোমার?
বিশ্বাসঘাতক, ছলনাময়ীর ছলে
তুমি আমায় কেন কথা দিয়েছিলে?
অন্ধ বিশ্বাস, ভালোবাসার দামে
এ কেমন প্রাপ্য তুমি আমায় দিলে?
ভিতরে দগ্ধ,ক্ষত,বিক্ষত করে
তুমি কেন কথা দিয়েছিলে?
বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ ও স্বপ্ন ২৪