প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ৯:৪৩ পি.এম
অনিশ্চিত জীবনের ক্ষণে কবিতাটি লিখছেন কবি রকিবুল ইসলাম।

অনিশ্চিত জীবনের ক্ষণে!
অনেক বসন্ত পেরিয়ে গেল,
আরো একটা বসন্ত অত্যাসন্ন।
আমার জীবনে এলোনা তবু রাঙা বসন্তের সেই রুপ,
সেই সুবাস,সেই পবন,সেই পুলক,সেই শিহরণ।
অনিশ্চিত জীবনের ক্ষণে!
দিন,মাস,বছর শেষে,
চিরচেনা সেই চিরদুঃখী মানুষের প্রতিচ্ছবি আমি।
অনিশ্চিত জীবনের ক্ষণে!
হতাশা আর ব্যথার সাগরে হাবুডুবু খাওয়া জীবন যুদ্ধে পরাজিত এক সৈনিক আমি।
অনিশ্চিত জীবনের ক্ষণে!
হাজারো দুঃখ-কষ্ট,ব্যথা-বেদনা'কে
সহযাত্রী করেই হয়ত পাড়ি জমাব ওপারে।
অনিশ্চিত জীবনের ক্ষণে!
যারা অতি আপনার ছিল,সকলকে পর করে চিরতরে চলে যাব না ফেরার দেশে।
অনিশ্চিত জীবনের ক্ষণে!
ওপারেও হয়ত আমার জন্য
অপেক্ষা করছে আরো বেশি যন্ত্রণা, অসহনীয় কোন দুর্দশা।
অনিশ্চিত জীবনের ক্ষণে!
নিঃসীম সেই দৈব দূর্বিপাকের ঘোর আঁধারে তলিয়ে যাওয়ার লগ্নে বরাবরের মত
হয়ত সেই অনিশ্চিত জীবনের ক্ষণে পাব না তোমার সান্নিধ্য।
পাব না কোন সঙ্গীও।
আর তারপর,,,,,,,?
জানিনা,,,,!
বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ ও স্বপ্ন ২৪