প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ১১:৫৩ এ.এম
শুভ্র মায়া তোমার ছায়া কবিতাটি লিখছেন কবি ও লেখিকা : অথই মিষ্টি

কাশবনে গিয়ে সাদা ফুলে
দিকভোলা হয়ে মনের ভুলে
যদি তোমাকেই খুঁজেফেরে মন,
কি উত্তর দিবে তুমি
ভালোবাসি যদি বলি আমি
অবাক হয়ে চুপটি করে থেকোনা সেইক্ষণ।
শুভ্র কাশফুলের আড়ালে
লজ্জায় তোমার মুখ হারালে
এক আঙ্গুলে স্পর্শ করবো তোমায়
তুমি মুচকি হাসি দিলে
আল্ত করে মুখ ঘুড়িয়ে নিলে
আমি তৃপ্ত মনে হাড়িয়ে ফেলবো আমায়।
কাশবনের এ শুভ্র মায়ায়
হৃদয় আটকে রয় তোমার ছায়ায়।
বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ ও স্বপ্ন ২৪